শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আমতলীতে ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও হাফেজদের মাঝে নগদ অর্থ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:১৯ পিএম
কপি হয়েছে!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা তার ব্যক্তিগত তহবিল থেকে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক সংকটে থাকা ইউনিয়নের ১০২টি জামে মসজিদের ইমাম ৭০ জন পবিত্র কোরআনের হাফেজকে ১ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ করা হয়।

মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, ইমাম ও পবিত্র কোরআনের হাফেজরা মানুষকে আলোর পথ দেখায়। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল মানুষের জন্য দোয়ায় আহবান জানান তিনি।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, সাবেক ইউপি সদস্য মজনু মৃধা, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ঈমাম ও হাফেজরা উপস্থিত ছিলেন।