শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কাঠালিয়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৮:০৬ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রিফাত আহমেদ, ঝালকাঠি পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক পিয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু। প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান (এমসিএইচ ও প্রোগ্রাম ম্যানেজার মাতৃস্বাস্থ্য) উপ পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশিক্ষক ডা. শৈলেন্দ্রনাথ সাহা।

বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. সুখলাল বৈদ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, সাংবাদিক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমুখ।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও এমসিএইচ-সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা অংশনেন।