শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নগরকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:০৯ পিএম
কপি হয়েছে!

“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মশিউর রহমান প্রমুখ।