শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শেখ রকিবুল ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা উপহার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম
কপি হয়েছে!

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাকের বাহারি রঙের আলোকচ্ছটায় রাঙিয়ে তুলতে নাটোর শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নাটোর শহরের কানাইখালীতে শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়। ঈদের নতুন পোশাক পেয়ে দারুন খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। নাটোর জেলা সমন্বয়ক নাহিদ আহমেদ’র সঞ্চালনায় সদস্যদের মধ্যে আরোও উপস্থিত রাজু শেখ, গোলাম রাব্বানী, সাদমান সৌমিক, রিয়াদ মাহবুব প্রমুখ।

শেখ রিফাদ মাহমুদ জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক ও মানবিক কাজ করার উদ্দেশ্যে। ক্ষুদা, দারিদ্র‍্যতামুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হওয়া গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ‘শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।