শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ময়মনসিংহে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৮:০১ পিএম
কপি হয়েছে!

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে টাউন হল সংলগ্ন জোবেদা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি জেলা-মহানগর সদর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এম.পি। সঞ্চালনা করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদ।

দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার কে আর ইসলাম,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আবু মুসা সরকার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম তপন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সোহরাব উদ্দিন খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী তালুকদার, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লাল মিয়া লালটু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আফজাল হোসেন হারুন, মহানগর যুব সংহতির আহবায়ক কাজী হারুন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বিল্লাল, জেলা জাতীয় পার্টির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আমিনী রুমি, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক প্রিন্স দুলাল, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, জাতীয় তরুণ পার্টির সভাপতি কাওছার আহমেদ, জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আলী হোসেনসহ জেলা-মহানগর সদর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের আত্বার মাগফেরাত এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ সদর আসনের এমপি বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।