শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০১:৩৭ পিএম
কপি হয়েছে!

‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই শ্লোগানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে  বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা লিগ্যাল এইড ও অপরাজেয়- বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিস) এ্যাকটিভিটি এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্ত্র থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে পাবলিক লাইব্রেরী সভা কক্ষে সবাই আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর প্রমুখ।