শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৩:৩২ পিএম
কপি হয়েছে!

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়ের মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজ শেষে মুসলিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্র বিতরণ করা হয়।

জানা যায়, ইতিপূর্বে অত্র সংগঠন এলাকার গরিব মানুষকে সাহায্য সহযোগিতা,ব্যয় বহুল খরচে মসজিদের চারপাশে রং করাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বকশি ব্যাপারী জামে মসজিদের খতিব আনোয়ার হোনেন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী ডাঃ রফিক উল্যাহ, সাংবাদিক রমজান আলী রানা, আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক এ,বি,এম ফারুক, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র যুব সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী একে ফজলুল হক (বি.কম), কোষাধ্যক্ষ আরমার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বকশি ব্যাপারী জামে মসজিদের আশ-পাশের ৬-৭টি বাড়ির যুবক ও প্রবাসীরা মিলে ১ লা জানুয়ারী ২০২০সালে অত্র মুসলিম পাড়া যুব সমাজকল্যাণ পরিষদটি গঠন করে থাকে।