শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আমিনুল ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:০৯ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুরে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী পিভিসি পাইপ কোম্পানির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী প্রি-ক্যাডেট স্কুল মাঠ থেকে বিতরণ শুরু করে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ৩ হাজার মানুষের হাতে হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। ঈদের আগে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, তেল, মুড়ি ও সাবান একসঙ্গে পেয়ে আনন্দিত অসহায় মানুষগুলো।
তিনি আরও বলেন, এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বুঝেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

মোঃ আমিনুল ইসলাম সমাজের বিত্তবান ব্যাক্তিদের আহবান জানান, দরিদ্র দের পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।