শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে  ৫ শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৩:১১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে আসন্ন ঈদ উপলক্ষ্যে অসহায় ও হত দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ অহিদুর রহমান ও তার ছোট ভাই আঃলীগ নেতা মাহাবুব আলম মনির ।

শনিবার (৩০ এপ্রিল)  দুপুরে ডা অহিদের পশ্চিম খাবাসপুরের নিজ বাসভবনে এই শাড়ি ও লুঙ্গী বিতরন করেন।

শাড়ি, লুঙ্গী প্রাপ্তদের মধ্যে  হাজেরা বেগম, জয়নাল আবেদিন, কোহিনূর বেগম প্রমুখরা জানান, প্রতি বছর এই ডাক্তার পরিবাররা আমাদেরকে ২ টি ঈদে এবং শীতকালীন সময়ে শাড়ি, লুঙ্গী এবং কম্বল দিয়ে থাকে। আমরা এতে উপকৃত হই । আমরা এই পরিবারের সার্বিক মঙ্গন কামনা করি।

উল্লেখ্য, উপহার প্রাপ্তদের অনেকেই জানান এই পরিবার বিগত ১০ বছর ধরে এই সেবা মুলক কাজ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।