কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, মোহন মটরস্ এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (রফিক) এর ব্যক্তিগত উদ্যোগে কটিয়াদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হত দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রম ২৫ রমজান থেকে শুরু হয়ে ২৭ রমজান (শুক্রবার) পর্যন্ত একহাজার পাঁচশত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মোঃ রফিকুল ইসলাম (রফিক) জানান, আমি করোনা কালীন সময়ে কটিয়াদী পৌরসভার সাধারণ মানুষের পাশে থেকে তিন হাজার পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বর্তমানেও করোনা পরবর্তী সময়ে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে আমার এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
