শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার তিতাসে প্রবাসীর স্ত্রীকে ২ দফা পিটিয়ে আহত করার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১১:২২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার তিতাসের শাহাপুর গ্রামের মধ্য পাড়ার সৌদি প্রবাসী ইয়াছিন সরকারের স্ত্রী ফারজানা (৩২)কে উপূর্যোপুরি ২ বার পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের গৃহিনী হাসানের মেয়ে নাহিদার বিরুদ্ধে।

এই মর্মে থানায় একটি অভিযোগ হয়েছে। দুই দফা মার খেয়ে তার ব্রেন আউট হয়ে গেছে বলে জানান তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক। তাকে মুমুর্ষ অবস্থায় দ্রুত ঢাকার একটি মেন্টাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও ভিক্টিমের স্বজনদের সূত্রে জানাযায়, গতকাল সকাল ১০ টায় হাসনের মেয়ে নাহিদার কাছে ফারজানা পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ফারজানাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারতে থাকে নাহিদা।তার পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়।

তারপর পুনঃরায় বেলা ১২ টার দিকে তিন সন্তানের জননী ফারজানাকে ঘরে একা পেয়ে নাহিদা তার ঘরে ঢুকে তার চুলের মুঠি ধরে মাথা দু পায়ের সাথে চেপে ধরে আঘাতের পর আঘাত করে তার মাথার চুল উপরে ফেলেন বলে জানান তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর থেকেই ফারজানা অস্বাভাবিক আচরন করে এবং যাকে কাছে পায় তাকেই মারতে ও কামড়াতেও যায়।
এ ব্যাপারে তিতাস থানায় অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবো।