শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে ঈদ উপলক্ষে বস্ত্র ও অর্থ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১ মে ২০২২, ১২:০৩ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থসহ ঈদ পোশাক প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে সাভার পৌরসভার জামসিং এলাকার বিএসবি সীমা হামিদ স্কুল মাঠে শিক্ষার্থীদের এ বস্ত্র ও অর্থ বিতরণ করা হয়।

বিএসবি সীমা হামিদ স্কুলের অধক্ষ্য রাজা মারুফ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠ পোষক ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীমা হামিদ।

এসময় প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত ১২০ জন স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।