২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০১ মে ২০২২

খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকছড়ি উপজেলার ওলামায়ে কেরামদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী রবিউল ইসলাম শামীম সাধারণ সম্পাদক,খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ,খাগড়াছড়ি পার্বত্য জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা।
সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল হক।

উক্ত অনুষ্ঠানে দেশ ও দেশের বাহিরের সকল মুসলমানদের জন্য বিষেশ মুনাজাত পরিচালনা করেন অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ সাহেব।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০১ মে ২০২২

খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!