ভোলার দৌলতখানে সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্মের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার লেজপাতা তরুণ প্রজন্মের আয়োজনে চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের অসহায় দুস্থ ২০০ টি পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুণ প্রজন্মের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃজাবেদ পন্ডিত এর সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সম্পাদক প্রকৌশলী আবদুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেজপাতা তরুণ প্রজন্মের উপদেষ্টা হারুন অর রশিদ মানিক পন্ডিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মোস্তাফা সওদাগর, লেজপাতা তরুণ প্রজন্মের উপদেষ্টা মোঃজামাল উদ্দিন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি শহীদ সওদাগর, লেজপাতা তরুন প্রজন্মের যুগ্ন- সাধারন সম্পাদক প্রভাশক সুদর্শন হাওলাদার,১৪ নং লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃবিল্লাল হোসেন, শিক্ষা বিষয় সম্পাদক লেজপাতা তরুণ প্রজন্ম মোঃ মহশিন রিপন মাষ্টার, কার্যনির্বাহী সদস্য মোঃ বাবলু পন্ডিত, লেজপাতা তরুন প্রজন্মের প্রতিষ্ঠাতা মোঃ রাকিব পন্ডিত প্রমূখ।
