শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২২, ০৫:৪৯ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোঃহারেজ নামে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রা জানান, তিনি মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে পাশের গ্রাম ফরিদপুরে যাচ্ছিলেন,এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

নিহত মো. হারেজ শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে,স্থানীয় জনতা কাভার্ডভ্যানচালক আল আমীনকে ধরে,পুলিশে সোপর্দ করেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছেন।
তিনি আরো বলেন এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।