২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৪ মে ২০২২

ফরিদপুরের সালথায় বজ্রপাতে এক যুবক ও একটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে বুধবার (৪ মে) ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, নিহত আব্দুল রাকিব (২৩) উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে আব্দুল রাকিব বাড়ির উঠানে গরু বাঁধা ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু গোয়াল ঘরে উঠাতে গেলে বজ্রপাতে রাকিব ও গরুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই উভয়েরই মর্মান্তিক মৃত্যু হয়। তাদের পরিবারে চলছে শোকের মাতম।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৪ মে ২০২২

ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

লিংক কপি হয়েছে!