শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় ঈদের নামাজ পড়তে গিয়ে কুকুরের কামড়ে আহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২২, ০৭:৪৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারী ডিমলায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ করতে গিয়ে কুকুর’র কামড়ে জখম হয়েছে এক শিশু।

স্থানীয় সুত্রে জানা যায়, জেনারুল ইসলাম’র একমাত্র পুত্র মোরসালিন (৫) ঈদের নামাজ পড়তে ও ঈদ আনন্দ করতে ময়দানে গেলে কুকুরের কামড়ে গুরুতর জখম হয়।

মঙ্গলবার (৩ মে) উপজেলার মধ্যম সুন্দর খাতা মাইঝালির ডাঙ্গা গ্রামে ঈদের ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়তে যায় মোরসালিন।

এসময় মুসল্লিরা ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়া শুরু করলে কুকুরের কামড়ে শিশু মোরসালিন গুরুতর জখম হয় । মুসল্লিরা নামাজ শেষে মোরসালিনকে কুকুরের হাত থেকে উদ্ধার করে। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরে রের্ফাড করেন।

জখমী মোরসালিনের বাবা জেনারুল ইসলাম প্রতিবেশী মুসা মিয়াকে সাথে করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিকেলে সরে জমিনে গিয়ে দেখা যায় ঈদের দিন যেখানে সকলের বাড়িতে ঈদের আনন্দ সেখানে মোরসালিন নিজ বাড়িতে বিছানায় শয্যা। স্থানীয়রা মোরসালিনকে দেখতে এসেছেন। মোরসালিনের মা মনিরা বেগম কান্না জড়িত কন্ঠে জাগো বুলেটিন’র সংবাদকর্মীকে বলেন “মা তুমি রান্না কর আমি ঈদের নামাজ পড়ে এসে খাব”। জানা যায় মোরসালিনের বাবা জেনারুল ইসলাম ডোমার উপজেলাধীন মৌজাপাঙ্গা (১ নং ওর্য়াড) গ্রামের বাসিন্দা।