শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ১২:৫৬ পিএম
কপি হয়েছে!

কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ (২০) নামে এক এক যুবক নিহত হয়েছে।

নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে। জানা যায়, নিহত শুভ বুধবার সন্ধ্যায় বাড়ীর অদুরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রীজ এলাকায় ঘুরতে যায়।

সন্ধার পরপর কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এসময় তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে।