শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে জমি নিয়ে বিরোধ : রাতের অন্ধকারে  অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ০৪:৫৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে, রাতের অন্ধকারে  অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কৌরবালী গ্রামে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) নগরকান্দা থানায় অভিযোগ করা হয়েছে ।

কৌরবালী গ্রামের মৃত আলেম মাতুব্বরের ছেলে পাচু মাতুব্বর বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমিতে, আমি মেহগনি গাছের বাগান করেছি। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে।  একই গ্রামের মৃত মোবারেক মাতুব্বরের ছেলে মোহাম্মদ আলী মাতুব্বর ও তার লোকজন বুধবার দিবাগত গভীর রাতে আমার সেই বাগানের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে এবং জায়গাটি দখল নেওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে মোহাম্মদ আলী মাতুব্বর বলেন, আমার ছেলে আরাফাত মাতুব্বর জায়গাটি ক্রয় করেছে। সে জায়গায় পাকা ভবন নির্মাণ করার জন্য মেহগনি গাছগুলো কাটা হয়েছে।

এ ব্যাপারে চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির জানান, দুই পক্ষের কাগজপত্র দেখে, দুই পক্ষকে এক জায়গায় ডেকে আগামী সাত দিনের মধ্যে মিমাংসা করে দেয়া হবে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। গাছ কাটার বিষয়ে তদন্ত করে, চরযশোরদী ইউপি চেয়ারম্যান সাহেব ফকির বিষয়টি সমাধান করে দিতে চেয়েছেন।