শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ০৫:৩৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. হান্নান ও নয়ন নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত মো. হান্নান উপজেলার চকরাধাকানাই গ্রামের প্রবাসী মুজিবুর রহমানের ছেলে এবং একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে নয়ন।

বৃহস্পতিবার (৫ মে) সকালে মামার মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় দুই বন্ধু। পরে উপজেলার শিবগঞ্জ টু ফুলবাড়ীয়া সড়কের ছলির বাজার এলাকায় পিছন থেকে আসা অজ্ঞাতনামা পিকআপ মোটর সাইকেলে ধাক্কা দিলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু ও একজন গুরুতর আহত হয় ।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিকে নিহতের খবর শুনে উভয় পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।

আহত শিক্ষার্থী উপজেলার বিদ্যানন্দ গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, পিকআপ মোটর সাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।