২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে টিকিটের মূল্য বেশি নেয়ায় হানিফ কাউন্টারকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাড়তি ভাড়া হিসেবে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে হানিফ পরিবহনের কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ মে) দিনগত রাতে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মাহবুবা প্লাজায় অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসফিকুল আলম হালিম।

বৃহস্পতিবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসফিকুল আলম হালিম বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম বলেন, ঈদকে কেন্দ্র করে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে ঢাকাসহ দুরপাল্লার বাস গুলোর কাউন্টার মালিকরা বাড়তি ভাড়া আদায় করছে। নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ভাবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ভাড়া কম দিতে চাইলে কাউন্টার মালিক বা ম্যানেজাররা বলেন টিকেট নাই, ছিট নাই। কিন্তু অতিরিক্ত ভাড়া দিলে সাথে সাথে মিলে যায় ছিট। বাড়তি ভাড়া দেয়া এমন এক যাত্রী অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তার অভিযোগের ভিত্তিতে ফকিরগঞ্জ বাজারের হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী আটোয়ারী থেকে ঢাকা টিকিট কাটতে গিয়ে ১৬০ টাকা বেশী নেয়া হয়েছে বলে জানান। যেখানে নিয়মিত ভাড়া ১হাজার ৪০টাকা। সেখানে তারা ঈদকে কেন্দ্র করে ১২০০ থেকে ১৩০০ টাকা নিচ্ছে। অন্যান্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এসময় অভিযোগ প্রমানিত হওয়ায় তাৎক্ষনিক ওই কাউন্টারের কর্মরত কর্মচারী মাসুদ রানা কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়। এসময় ভবিষ্যতে বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

পঞ্চগড়ে টিকিটের মূল্য বেশি নেয়ায় হানিফ কাউন্টারকে জরিমানা

লিংক কপি হয়েছে!