শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

বাঞ্ছারামপুরে ওয়াই ব্রীজে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ১১:৪৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার জেলায় মুরাদনগর-বাঞ্ছারামপুর টু হোমনা উপজেলার সংযোগ সেতু ওয়াই ব্রীজের উপড়ে মোটর সাইকেলের ধাক্কায় হাজী মো.কালু মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মধ্যপাড়া হাজী মাইনুউদ্দিন মেম্বারের ছোট ভাই মৃত চান মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভুরভুরিয়া ওয়াই ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত কালুমিয়া মাগরিব নামাজের পর সেতুর পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ বেপরোয়া মোটর সাইকেল ধাক্কা দিলে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান ও গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.লুৎফর নাহার নিবিড় বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয় ।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।