শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ০৫:৩৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মুসলিম সরকার (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন এই দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুসলিম সরকার উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের চারু সরকার বাড়ির মৃত্যু নান্নু ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম সরকার বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা করে বাখরনগর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

কোম্পানীগঞ্জনবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন পৌছলে অপর পান্ত থেকে আশা আরো একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ লাগলে সিএনজিতে থাকা যাত্রী মুসলিম সরকার গাড়ীটি থেকে ছিটকে সড়কে পরে যান। এসময় পিছন থেকে আশা আরো একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আবুল হাসিম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।