শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নিখোঁজ গৃহবধূর মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৮:২৪ এএম
কপি হয়েছে!

নিখোঁজের দুইদির পর বুড়িগঙ্গা নদীর বছিলা ব্রিজ এলাকা থেকে নাসরিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (০৬ মে) রাতে ওই গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করে আমিনবাজার নৌ-পুলিশ। সে রাজধানীর দারুসসালাম থানার বড়বাজার এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে এবং তার শ্বশুরবাড়ি একই থানার গাবতলী বর্ধনবাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত নাসরিন তার স্বামীর সাথে রাজধানীর গাবতলী বর্ধনবাড়ি এলাকায় বসবাস করতেন। ঈদের আগে বাবার বাড়িতে বেড়াতে যান নাসরিন। পরে ঈদের দ্বিতীয় দিন (০৪ মে) বুধবার বিকেলে বাবার বাড়ি থেকে নাসরিন রিকশায় করে তার স্বামীর বাড়িতে ফিরছিলেন। এরপর পরিবারের সদস্যরা তার আর কোন খোঁজ পাননি।

এদিকে এক নারীর ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ খবরের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর বছিলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আমিনবাজার নৌ-পুলিশ। নিখোজের দুইদিন পর নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে নাসরিনের পরিবারের লোকজন এসে তার মরদেহটি শনাক্ত করে।

নৌ-পুলিশের আমিনবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সরদার নিখোঁজ নাসরিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবো। তবে এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যায়নি।