শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

স্বামীর সাথে রাগ করে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৬:৩০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের জাফর কাজীর ছেলে জুবায়ের কাজী (২৫) এর স্ত্রী রুমা আক্তার (২০) গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে জুলে আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানান।

জুবায়ের কাজী প্রায় দুই বছর আগে একই উপজেলার বড় কাজুলি গ্রামের লিকু মোল্লার মেয়ে রুমা’কে বিয়ে করে।জুবায়েরের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর রুমাকে বিয়ে করে।বিয়ের সময় যৌতুক হিসাবে নগদ ৬০ হাজার টাকা দেয় এবং আরো কিছু দেওয়ার কথা থাকে তা বিয়ের পরে দিয়ে দিবে বলে চুক্তি থাকে।বিয়ের দুই বছর এর মধ্যে প্রায় ৫ মাস আগে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামীর ঘর না করার সিদ্ধান্ত নেয় রুমা। চলে যায় পিতার বাড়ি। সেখান থেকে অভিভাবকদের মাধ্যমে পুনরায় রুমাকে নিয়ে আসে জুবায়ের। রুমা ও জুবায়ের চলে যায় ঢাকায়।যাত্রাবাড়ি থানা এলাকার মাতাইলে বাসা ভাড়া করে থাকেন এবং দুইজনে প্রাইভেট চাকরি করেন।
৭ মে সকালে নাস্তা নিয়ে স্বামী জুবায়ের কাজীর সাথে ঝগড়া হয় রুমার।সকালে জুবায়ের গ্যারেজে গেলে ঘরের দরজা আটকিয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করে বলে জুবায়ের বাবা জাফর কাজী বলেন।
খবর পেয়ে যাত্রাবাড়ি থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে রুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রুমার মৃত্যুর খবর পেয়ে তার বাবা লিকু মোল্লা রুমার লাশ আনতে ছুটে জান ঢাকা।
নিহত রুমার পরিবারের লোকজন বলেন বিয়ের পর থেকে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছে, রুমাকে জুবায়ের মেরে ফেলছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। রুমার মৃত্যুর ব্যপারে নগরকান্দা থানায় যোগাযোগ করলে তাদের কাছে কেউ এখন পর্যন্ত জানায়নি বলে জানান।
লাশের ময়নাতদন্তের পর ঢাকা থেকে রুমার লাশ বাড়িতে নিয়ে আসবে বলে জানান লিকু মোল্লা। এছাড়া তিনি এই হত্যার বিচার দাবি করেন। নিহত রুমার শশুর জাফর কাজী বলেন ছেলে ও ছেলের বউ থাকে ঢাকায়,আমরা বাড়িতে থাকি, সকালের নাস্তা খাওয়া নিয়ে ছেলে আর ছেলের বউ ঝগড়া হয় বলে শুনেছি তারপর ছেলে গ্যেরেজে গেলে ঘরের দরজা আটকিয়ে বউ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর আসে।