শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৬:৩৪ পিএম
কপি হয়েছে!

সাভারে একটি গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই ফার্মের ছয় লক্ষ টাকা মূল্যের দুটি গরু লুট করে নিয়ে গেছে।

শনিবার (০৭ মে) ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার দত্তপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবুর গরুর খামারে এ ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গরুর খামারের মালিক শফিকুল ইসলাম সাবু জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল ডাকাত দল খামারের দুটি গেটের তালা কেটে প্রবেশ করে ২৮টি গরু লুট করার চেষ্টা করে। এসময় ডাকাতরা প্রথমে ফার্মের সবচেয়ে বড় একটি গাভী ও একটি বাছুর লুট করে ট্রাকে তুললে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার দিলে ডাকাতরা ওই দুটি গরু নিয়ে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই গরুর খামারের মালিকের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ঘটনাটি ডাকাতি নয় চুরি তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।