শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ঘে আহত-৫০ঃ বাড়ি-ঘর ভাংচুর

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৬:৩৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু, দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

শনিবার  সকালে ঘটা এ সংঘর্ষে  আহতদের মধ্যে ৪ নারীসহ ২৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত  ৪ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায় , এলাকার মতিয়ার রহমান এবং শেখ শাজাহান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘন্টাব্যাপী  চলা সংঘর্ষে উভয় দল  ঢাল,শড়কি, কাতরা, টেটা, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় হামলায় অন্তত ২০টি বাড়ি ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হানিফ সরকার  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।