শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৬:৩৮ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌর এলাকা চড়িয়াকোনা স্বনির্ভর বাজারে বাসের চাপায় হিরু লাল দাস নামে একজন মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। জানা যায়, শনিবার সকালে মাছ ক্রয়ের জন্য হিলচিয়া হতে স্বনির্ভর বাজারে আসেন। তিনি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের আনন্দ মোহন দাসের ছেলে। রাস্তা পারাপারের সময় ঢাকা হতে কিশোরগঞ্জগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।