শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ছাত্রলীগ কর্মী রিতু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ০৩:৫৮ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিতু হত্যার জন্য দায়ী খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি অফিসের সামনে রাস্তায় আজ ৮ মে সকাল সাড়ে ১০ টায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এর আগে একই দিনে সকাল ৯টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত স্থানীয় বটতলা বাজারেও পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্মারকলিপি গ্রহণকালে নিষ্ঠুর হত্যার বিচারের আশ্বাস প্রদান করেন।মানববন্ধনে অংশ গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক, সাবেক মেম্বার খোকন,২২ নং আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হোসেন রুবেল,নিহতের পিতা দুলাল মিয়া, দাদা আলী আজম,দাদী জমিলা বেগম,নিহতের ছোট বোনসহ আরো অনেকেই।

প্রত্যেকেই খুনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খুনিদের ফাঁসি দাবী করেন।

উল্লেখ্য গত ২ মে সন্ধ্যায় বটতলা বাজারে প্রাইমারী স্কুলের সামনে পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা করেছে। কোতোয়ালি মডেল থানায় ০৩/৫/২০২২ ইং তারিখে উসমান সহ ১৪ জনের নামে ১৪৩/৩০২/১৩৪/৩৪ দঃ বিধিতে ০৭ নং মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।বাকীরা গা ঢাকা দিয়েছে।