শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাস জমি দখল ও ভুমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ০৪:২৮ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের রায়গঞ্জের  সলঙ্গায় ঈদগাঁহ মাঠ তৈরী করতে খাস জমিতে ৫০ বছর ধরে বসবাস করা এক ভুমিহীন পরিবারের বাস-ঝাড় সহ বিভিন্ন প্রজাতীর গাছ পালা কেটে নেয়ার অভিযোগ উঠেছে দাদপুর গ্রামের তাহাজ আলী গ্রংদের বিরুদ্ধে।

গ্রামে ঈদগাহ মাঠ তৈরী করার কথা বলে প্রভাবশালী তাহাজ আলীর নেত্রীত্বে-দাদপুর মৌজার ১নং খতিয়ানের আর ৩০৫ দাগের সরকারী সম্পত্তিতে মাটিভরাট করা সহ ভুক্তভোগী রফিকুল ইসলামের রোপনকৃত গাছপালা সহ পুরাতন গাছপালা কেটে ফেলে। ৪ মে বুধবার সকালে সলঙ্গা থানার নলকা ইউপির দাদপুর পশ্চিমপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী ভুমিহীন রফিকুল ইসলাম জানায়-দাদপুর মৌজার ১নং খতিয়ানের আর ৩০৫ দাগের সরকারী সম্পত্তিতে ভুক্তভোগীর বাবা মা সহ ভাই বোনেরা প্রায় ৫০বছরের বেশী সময় ধরে বসবাস করছে। হঠাৎ করে গ্রামের তাহাজ গ্রংরা আমাদের শেষ আশ্রয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। আমাদের কোন জমি জমা নেই,আমরা সত্যিকারের ভুমিহীন,সরকার ভুমিহীনদের ঘর করে দিচ্ছে ,আমি পাইনি,আমি পরিবার নিয়ে কোথায় যাব ?

এ-বিষয়ে নলকা ইউপির ১নং ওয়ার্ড সদস্য নুর হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন-আমাদের গ্রামে ঈদগাহ মাঠ না থাকায় গ্রামের সকলে মিলে ওই খাস জমিতে গাছপালা কেটে মাটি ভরাট করে ইদগাহ মাঠ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ব্যাপারে সরকারী কোন দপ্তরের কোন অনুমতি নেননি বলে জানিয়েছেন তিনি।

ঈদগাহ মাঠ তৈরী করতে খাস জমিতে দখলে নেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত তাহাজ আলী। তিনি জানান জনসার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ-ঘটনায় ভুক্তভোগী ভুমিহীন রফিকুল ইসলাম,বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী ভুমি ও সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।

অনুমতি ছাড়া সরকারী ভুমিতে মাটি ভরাট ও ভুমি হতে গাছ কর্তন এবং ভুমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা হলে সেটা অবশ্যই অন্যায়,এ-বিষয়ে দ্রতই আইনগত ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন-রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।