শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

“দেবিদ্বারে সন্ত্রাস এবং মাদকমুক্ত আধুনিক পৌরসভা গঠনে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা চাই”

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ০৭:২০ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার দেবিদ্বারে সন্ত্রাস এবং মাদকমুক্ত আধুনিক পৌরসভা গঠনে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন এ পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী সাংবাদিক আবুল খায়ের। দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার এবং আরটিভির জেলা প্রতিনিধি আবুল খায়ের ওই পৌরসভার ২নং ওয়ার্ডের ভিংলাবাড়ী গ্রামের বাসিন্দা। রোববার তিনি পৌর এলাকার বিভিন্ন গ্রামে সাধারণ নাগরিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি দেবিদ্বার পৌর এলাকায় একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবো, আমি সন্ত্রাস এবং মাদক মুক্ত পৌরসভা গঠন করবো, প্রতিটি নাগরিক যেন তার প্রাপ্য সম্মান নিয়ে বসবাস করতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করবো, হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদান করবো, কোন প্রকার টেন্ডারবাজি চাঁদাবাজি এবং অনিয়ম দুর্নীতি বরদাশত করবো না। আবুল খায়ের বলেন, পৌরসভার প্রতিটি নাগরিক যেন নির্দ্বিধায় তাদের মনের কথা খুলে বলতে পারে এমন উদার মন নিয়ে মানুষের সাথে চলাফেরা করবো, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবো, তিনি বলেন পৌরসভার প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে যেতে চাই, তাদের মনের কথা শুনতে চাই, নাগরিকরা কেমন মেয়র চায় সেটি জানতে চাই, নাগরিকদের চাহিদা অনুযায়ী নিজেকে গড়তে চাই, সর্বোপরি সকল মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে চাই।
এদিকে সম্ভাব্য এ মেয়র প্রার্থীদের সমর্থকেরা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এছাড়া দেবিদ্বার পৌরসভার বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে লাগিয়েছেন। আসন্ন দেবিদ্বার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।দেবিদ্বার পৌরসভার মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় দৈনিক যুগান্তরের
কুমিল্লা ব্যুরো রিপোর্টার, এবং আরটিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক,দেবিদ্বার প্রেস ক্লাবের উপদেষ্টা,মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী গ্রামের মরহুম হাজী মোঃ কামাল উদ্দিনের সুযোগ্য পুত্র সাংবাদিক আবুল খায়ের।

এলাকার লোকজন জানান, সাংবাদিক আবুল খায়ের একজন সৎ, নিষ্ঠাবান মানুষ। তিনি বিভিন্ন সময় বিদ্যালয়, মাদ্রাসা,ঈদগাহ, কবরস্থানসহ অসংখ্য প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন ও সমাজ কল্যাণমুলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করে আসছেন এবং তিনি করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ করেন। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।

সাংবাদিক আবুল খায়ের দেবিদ্বার পৌরসভার মেয়র নির্বাচিত হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন,ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে দেবিদ্বার পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা গঠনে সচেষ্ট হবেন।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

সাংবাদিক আবুল খায়ের বলেন দেবিদ্বার পৌরসভার তৃণমূলের জনসাধারণের হৃদয়ের ভাষা উপলব্ধি করতে চাই, অবহেলিত এবং দুঃখী মানুষের আবেগ গুলো শুনতে তাদের দুয়ারে দুয়ারে যেতে চাই। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে পৌরসভার বাসিন্দাদের পাশে থাকতে চাই, মানব সেবায় বাকি জীবন জনসাধারণের মাঝে বিরাজ করতে চাই,অসহায় গরীব মানুষ গুলোই হউক আমার শেষ ঠিকানা।তিনি আরও বলেন,আমি আসন্ন দেবিদ্বার পৌরসভার মেয়র নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। দেবিদ্বার পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করব।

সাংবাদিক আবুল খায়ের এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান, আমি মেয়র নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক দেবিদ্বার পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে দেবিদ্বার পৌরবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবোবিভিন্ন।তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় দেবিদ্বার পৌরসভাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।