শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পানছড়ির চেঙ্গী নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২২, ০৮:২৭ পিএম
কপি হয়েছে!

আজ সোমবার (৯ মে) বিকাল ৫ টার দিকে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যেগে পানছড়ি উপজেলা যুবদল এ পোনা অবমুক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

ওয়াদুদ ভূইয়া, চেঙ্গী নদীর পানছড়িস্থ পেয়াজু পয়েন্ট এলাকায় উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন,উপজেলা যুবদলের এমন মহৎ উদ্যেগ প্রসংশার দাবী রাখে।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ন-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক আঃ রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ১ নং যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।