শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

তিস্তা নদীর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২২, ০৮:০৮ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করায় আশিকুর রহমান (২৩)’কে এক লক্ষ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ই মে) সকালে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি আনন্দবাজার এলাকায় বালু উত্তোলনকারীদের এ সাজা দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইবনুল আবেদীন।

ইবনুল আবেদীন বলেন, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে আমরা একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০এর চার ধারায় আশিকুর রহমান (২৩)’কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ডিমলা থানার এএসআই সাহাবুল আলম’র নেতৃত্বে একদল পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।