শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ১০:০২ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মে) সকালে নাগরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী উদযাপন কমিটি নাগরপুর উপজেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুণর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদপুণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার (ছানা)। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি ও ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার,উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।