২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে ২০২২

“বাংলাদেশে মিডওয়াইফারির এক দশক” এই প্রতিপাদ্যে সাভারে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস। বৃহস্পতিবার (১২ মে) সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২২ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ ও নার্সেস অফিসারদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১২ মে ২০২২

সাভারে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

লিংক কপি হয়েছে!