শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঝালকাঠিতে প্রবীণ হিতৈষী সংঘের বিনামূল্যে চিকিৎসা সেবা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:৪৮ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে প্রবীণদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮ টায় ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, ৯০ দশকের পর দেশে বিদেশী কালচার, আকাশ সংস্কৃতি আমাদেরকে অনেক ক্ষতি করেছে। বৃদ্ধ বয়সে সন্তানদের কাছ থেকে সেবা পেতে হয়ে প্রত্যেক বাবা মা’কে নিজ নিজ নিজ সন্তানদের মানুষ করতে হবে। করোনার দুই বছরে অনেক বয়স্ক ব্যক্তি তাদের সন্তানদের কাছ থেকে ভালো ও মন্দ দু’ধরনের শিক্ষা অর্জন করেছে। ডিসি আরো বলেন, বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভর করতে হবে সেই মানসিকতা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। সঞ্চালনা করেছেন, প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠির সাধারণ সম্পাদক এ্যড, গোলাম কিবরিয়া ঝন্টু।

এছাড়া নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ডা. মানষ কৃষ্ণ কুন্ড, ডা. মোহাম্মদ তৌফিক আনোয়ার, ড. ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্বা সত্যাবান সেন গুপ্ত সহ অনেকে বক্তব্য দিয়েছেন।