শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক ও সিএনজি খাদে : আহত ৬

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:০২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়েছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে কুমিল্লা টু ব্রহ্মনবারিয়া জেলা কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে এই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

শুক্রবার বিকালে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ইবাড়ি বড় মসজিদেরপাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, বেইলী ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ন ছিল। শুক্রবার বিকালে একটি বালি বোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশাসহ বেইলী ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়।

আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল জানান, ট্রাক ও সিএনজিতে থাকা ৬জন ছিল। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুন ভাবে নির্মাণ করা হবে।