শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙল দুর্বৃত্তরা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:১৭ পিএম
কপি হয়েছে!

সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। বৃহস্পতিবার (১৩ মে) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা ওই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির ওপর নির্মিত হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তরা ২০ শতাংশ দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে চাঁদা তুলছে বলেও জানান তারা।

এদিকে সীমানা প্রাচীর ভেঙে নতুন করে দুর্বৃত্তরা আবারও দোকানপাট তুলবে বলে আশঙ্কা করছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

তবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।