শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভোলার বোরহানউদ্দিনে এক আদমের প্রতারণায় কয়েকটি ফ্যামিলি নিঃস্ব

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ১০:৪০ পিএম
কপি হয়েছে!

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের আদম ব্যাবসায়ী মোঃ মঞ্জু হাওলাদারের বিরুদ্ধে একাধিক লোকজনের প্রতারণার অভিযোগ।

আজ শনিবার (১৪মে ২০২২) তারিখে একজন ভুক্তভোগী নাড়ি অভিযোগ করে বলেন- মঞ্জুর হাওলাদার বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে আসছে, আমার ভাই ও ভাগিনা সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে বিদেশ পাঠাই সৌদিআরব যাওয়ার পর তাদেরকে যেই কোম্পানিতে দেওয়ার কথা বলেই অন্য জায়গায় দেন। এই নিয়ে মঞ্জুর হাওলাদারকে জানালেও কোন ফয়সালা দিতে পারেননি। পরে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করলে – রিপন হাওলাদারকে থানায় ডাকলে ১০০,০০০/- এক লাখ টাকার রায় দেন।

ভুক্তভোগী আরো বলেন এক লাখ টাকা জরিমানা করে রায় দেন তাদের অন্য জায়গায় কপালাত করার জন্য সেই এক লাখ টাকা নেওয়ার পর যারা শালিস করেছেন তাদেরকে ৬০,০০০ (ষাট হাজার টাকা) দিতে হয় বাকী ৪০,০০০/ (চল্লিশ হাজার) টাকা দিয়ে আমি কি করবো? ভুক্তভোগী এমনটাই বলেন।

এছাড়াও গত সোমবারে ৩ জন যাত্রীর ফ্লাইট হওয়ার কথা হলেও তাদের এখনও ফ্লাইট হয়নি তাদের মধ্যে একজন জানিয়েছেন আমাদেরকে ফ্লাইট দিবে বলে এক সাপ্তাহ আগে ঢাকা এনে ফ্লাইট দিবে বলে ঢাকা আনে এখনও কোন খোঁজ খবর নাই। কবে আমাদের ফ্লেমিং হবে তারও কোন শিওর নাই। ভুক্তভোগীরা আইনের সহায়তায় চান।

এ বিষয় বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি শাহিন ফকির বিপি এম বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে