শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৪:৪৯ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে সহপাঠীদের সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা দুপুর ১টার দিকে পুকুরে জাল ফেলে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুর রহমান তনু (১৫) নাটোরের বিরামপুর থানার গোপালপুর গ্রামের মো. সাজ্জাদুর রহমানের ছেলে।

সে জৈনা বাজার এলাকার জহিরের বাড়ীতে বাবা মার সাথে ভাড়া থাকতো এবং স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করতো।

নিহতের বাবা জানান, তিনি স্বপরিবারে জৈনা বাজারে ভাড়া থেকে স্থানীয় দাদা গ্রুপের একটি কারখানায় চাকরি করেন। তার ছেলে সময় সুযোগ পেলেই সাঁতার শিখতে পুকুরে যেতো। রবিবার স্কুল বন্ধ থাকায় সহপাঠীদের সাথে সকাল সাড়ে ১০টার দিকে ওই পুকুরে সাঁতার শিখতে নামে। এ সময় সে একটি কলাগাছের টুকরায় ভর করে সে সাঁতরিয়ে পুকুরের মাঝখানে চলে যায়। একপর্যায়ে কলাগাছ থেকে হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে পুকুর থেকে তনুকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে জাল ফেলে দুপুর ১টার দিকে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া গণমাধ্যম কে জানান, নিহতের মরদেহ শ্রীপুর হাসপাতালে আছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।