২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মে ২০২২

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সাভার সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। রোববার (১৫ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার এমকে টাওয়ারের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি প্রমুখ।

এছাড়াও সংগঠনের জন্য বিভিন্ন অবদান রাখায় সাভার সিটিজেন ক্লাবের পক্ষ থেকে এমকে টাওয়ারের স্বত্বাধিকারী মো: আনোয়ার হোসেন তালুকদারকে দেওয়া হয় সংবর্ধনা।

এসময় সাভার সিটিজেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৫ মে ২০২২

সাভারে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!