শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভিমরুলের বাসায় আগুন দিয়ে নিজের ঘর পুড়ল!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ০২:২৬ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরীঘাট নামক এলাকায় ফাহিম নামের এক ইলেকট্রিশিয়ানের বাস ভবনে আগুন লেগে পুরে আঙ্গার হয়ে গেছে।

শুক্রবার রাত ১১টার দিকে ফাহিমের দু তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম, আফসার মোল্লা এবং শাহজাহান মৃধা বলেন, ফাহিমের ভবনের সাথেই ছিলো একটি ভিমরুলের বাসা। শুক্রবার রাত ১১ টায় ফাহিমের মা ভিমরুলের ঐ বাসাটিতে আগুন দিয়ে পুরতেছিলো। তখন সেই আগুন বসতঘরের দ্বোতলার রান্নাঘরে প্রবেশ করে ছড়িয়ে যায়।

দমকল কর্মীরা জানিয়েছেন রান্নাঘরে দার্য্য পদার্থ থাকায় আগুন দ্রুত অন্যান্য ছড়িয়ে পরে। এতে কেউ হতাহত না হলেও আগুনে ফাহিমের ঘরের বেশ কিছু মালামাল পুরে ছাই হয়ে যায়।

নলছিটি ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মোহাম্মদ মাসুদ নিউজবাংলাকে বলেন, খবর পেয়ে আমরা ১টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘন্টার চেষ্টায় রাত ১২টার কিছু আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ১ লক্ষ টাকা।