শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৩:৩২ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর ইক্ষু খামার নামক এলাকায় সংস্থার উপকারভোগি কৃষক খতেজা বেগমের জমির ধান কেটে এ মাঠ দিবস অনুষ্ঠানের শুভ সুচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের এ ধান চাষ সম্পর্কে ধারণা প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, লাখো কন্ঠের প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।