শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নাগরপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ই মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা তথ্য কমিশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিকার পরিষদের সহকারি পরিচালক মো. সালাউদ্দিন।

এসময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ সহ নাগরপুরের কিছুসংখ্যক কর্মরত মিডিয়াকর্মী ও ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।