শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কটিয়াদীতে মাদ্রাসার শিশুকে বলাৎকার ঘটনায় বৃদ্ধা গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:১৪ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আহাব উদ্দিন (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গেপ্তারকৃত আসামিকে ১৬ মে সোমবার কিশোরগঞ্জ আদালতে সোপার্দ করা হয়। গ্রেপ্তারকৃত আহাব উদ্দিন উপজেলার মসূয়া গ্রামের মৃত নজুমুদ্দিনের ছেলে।

জানা যায়, অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ে পৈতৃক ভিটায় বৈশাখী মেলা থেকে সে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মেলা থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পথিমধ্যে মসূয়া গ্রামের আহাব উদ্দিনের সাথে শিশুটির দেখা হয়। পরবর্তীতে সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে আহাব উদ্দিন তার বিল্ডিং ঘরে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকারের পর ঘরের দরজা খুলে দিলে, শিশুটি বেরিয়ে এসে রাস্তার লোকজনকে বিষয়টি জানায়। তখন তারা শিশুটির পিতার সাথে মোবাইল ফোনে কথা বলে বাড়ি পৌঁছে দেয়। বলাৎকারের শিকার মাদ্রাসার শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে।
বলাৎকারের শিকার শিশুকে রোববার বিকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে কটিয়াদী থানা পুলিশ আসামি আহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।
কটিয়াদী থানার ওসি (তদন্ত) কাজী মো: মাহফুজ হাসান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি আহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর আদালতে সোপার্দ করা হয়েছে।