শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:৩১ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সারফিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার পরে রাতেই অভিযুক্ত মো. সারফিকে গ্রেপ্তার করে পুলিশ। সারফি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকা এলাকার মো. হেমায়েত এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রী ও সারফি একই এলাকায় বসবাস করেন। সারফি দীর্ঘদিন থেকে কলেজ ছাত্রীকে রাস্তা ঘাটে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসছিল। ঘটনার দিন গত শনিবার বিকালে ভুক্তভূগী কলেজছাত্রী তার মায়ের সাথে খালা বাড়ি যাওয়া পথে ভুক্তভোগী দেখে জগাইরহাট সংলগ্ন সরকারী আশ্রয়ণ প্রকল্পের সামনে সারফি অশ্লীল ভাষায় কথাবার্তাসহ অশ্লীল অঙ্গভঙ্গী করে। ভুক্তভোগীর মা অশ্লীল কথা ও অশ্লীল অঙ্গ ভঙ্গীর প্রতিবাদ করলে সারফি তাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় ভুক্তভোগী কলেজছাত্রী তার মাকে বাঁচাতে সারফিকে ধাক্কা দেয়। সারফি ক্ষিপ্ত হয়ে ভুক্তভূগী কলেজছাত্রীকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি ঘটায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, সারফিকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।