শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সামান্য বৃষ্টির আসলেই অর্ধশতাধিক অনাথদের মাথা গোজার ঠাঁই নাই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ১০:১১ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ওয়ার্কছড়ি। ৭২জন অনাথতের একটি অনাথ আশ্রম। এক ভান্তের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই অনাথ আশ্রম, সুজাতা অনাথালয়।

কোন প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই কিছু অনুদানে এখানে থাকা-খাওয়া-পড়াশোনা করছে বর্তমানে ৭২ জন ছেলে-মেয় অনাথ শিশু। দুইবেলা খাবার খেতে পায়, সকাল ৮টায় আর বিকেল ৪টায়।

আজ সোমবার কি খেয়েছে জানতে চাওয়ায় জানালো, ভাত আর আলু। বাহিরে বৃষ্টি পরার সাথে সাথে ৭২জন অনাথের থাকার ঘরটিও বিজে যায় বৃষ্টির পানিতে। চারদির ভাংগাবেড়া, উপরে পুরান টিন মাঝখান আকাশ দেখা যায় এমন একটি ঘরে তাদের বসবাস।

খুব কষ্টে বড় হলঘরের মতো একটা জায়গায় মাটিতে রাত্রিযাপন করা হয় ৭২জন ছেলে-মেয়ে অনাথের। ছেলেরা একটি ঘরে, মেয়েরা আরেক ঘরে জীবন যাপন করেন। জাদের পৃথিবীতে কেউ নাই আজ তাদের মাথা গোজার ঠাই নাই।
এতো কষ্টের মধ্যেও মুখে অমলিন হাসি সবার, সবাই স্কুলে যায়। ভালো লেখাপড়া করে।

আজ সোমবার মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অনাথ আশ্রয়টি পরিদর্শন করে বলেন এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক সাহায্য, সরকারী বা বেসরকারী, উপজেলা প্রশাসনের সাথে সাথে প্রয়োজন সমাজের বিত্তবান,আগ্রহী সকল মানুষের সহযোগিতা। তিনি আরো বলেন সকলের সাহায্যে একজন অনাথ/এতিমের মুখে হাসি ফুটবে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ব্যক্তিগত কিছু অর্থও প্রদান করেন।