শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে ট্রাক থেকে লোহার খুটি পড়ে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বাধাগ্রস্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ১১:১৫ পিএম
কপি হয়েছে!

শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রাকে পরিবহনকালে কারখানা নির্মাণে ব্যবহৃত লোহার খুঁটি রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি নির্মাণাধীন কারখানার লোহার খুটি নিয়ে ট্রাক শ্রীপুর গোসিংগা সড়ক ধরে রেলস্টেশন
পার হচ্ছিল। পার হওয়ার সময় ট্রাক থেকে হঠাৎ লোহার খুটি রেল লাইনে পরে যায়।এতে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাষ্টার শামীমা আক্তার গণমাধ্যম কে জানান, ট্রাক থেকে রেল লাইনের উপর লোহার খুটি পড়ায় জয়দেবপুর – ময়মনসিংহ রেল সড়কে পুরোপুরি রেল চলাচল বন্ধ রয়েছে।বিষয়টি সমাধানের জন্য উর্ধতন কর্মকর্তা দের জানানো হয়েছে।এছাড়া পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে যাতে ভারী লোহার খুটি তোলার জন্য কোন যন্ত্র এনে দ্রুত সমস্যার সমাধান হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সবশেষ তথ্য মতে, সংযোজন পিলার সরানোর কাজ চলছে কিছুক্ষনের মধ্যেই সমাধান হয়ে যাবে।