২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ নেতা প্রিয়মের আনন্দ শোভাযাত্রা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে ২০২২

বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে

আনন্দ র‌্যালি করেছেন যুবলীগ নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে স্টেশন রোড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবলীগ নেতাকর্মীরা।

যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়মের নেতৃত্বে এ আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরিফিন খান কন্টি, রাকের মিয়া, জাহিদ হোসেন সুমন, শুভ্র সাহা, মোহসিন কামাল বাবু, আতিকুর রহমানসুমন, সাব্বির আকন্দ পুলক, জাকির হোসেন, খালেদ সালাউদ্দিন সাজি, আবু রায়হান সাজি, ইমরান আহাম্মেদ, সুমন, জীবন ও মনিরুল ইসলাম মিলন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৭ মে ২০২২

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ নেতা প্রিয়মের আনন্দ শোভাযাত্রা

লিংক কপি হয়েছে!