২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় জাল ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে ২০২২

নীলফামারীর ডিমলায় জাল ব্যবসায়ীর একটি গুদামঘরে অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার আনুমানিক মূল্য ৭০০০ টাকা।

মঙ্গলবার (১৭-মে) বিকালে উপজেলার সদরের বাবুরহাট বাজারে বিভিন্ন জাল ব্যবসায়ীর দোকান তল্লাশি করা হয়। পরে লাল মিয়া নামের একজন ব্যবসায়ীর গুদামঘরে এসব জাল অভিযান চালিয়ে খুজে পায় অভিযান পরিচালনাকারীর টিম।

নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট জাল রাখা ও বিক্রির অপরাধে জাল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ৫০০০ টাকা জরিমানা করে লোকালয়ে জব্দকৃত জালগুলো আগুনে পুরিয়ে দেয়া হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ সহ ডিমলা থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৭ মে ২০২২

ডিমলায় জাল ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা

লিংক কপি হয়েছে!